বিজিবির তীব্র বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ
পাটগ্রাম সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করতে গেলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তীব্র বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।
গত বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ করার চেষ্টা করলে বিজিবি বাধা প্রদান করে। ফলে বিজিবির বাধায় বিএসএফ কাঁটাতারের বেড়া ও লাইট পোস্ট নির্মাণ বন্ধ রাখে।
বিজিবি জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপর ২টায় বিএসএফের ৬ ব্যাটালিয়নের করুন ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় দহগ্রাম সীমান্তের ডিএমপি ৮/৫১ এস থেকে প্রায় ৬০ গজ ভারতের ভেতরে অবৈধভাবে তারকাঁটার বেড়া নির্মাণ এবং লোহার খুটি দিয়ে লাইট পোস্ট স্থাপন শুরু করে।
খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌছে বিএসএফের অবৈধভাবে তারকাঁটার বেড়া এবং লাইট পোস্ট নির্মাণে বাধা প্রদান করে। কিন্ত বিজিবির বাধায়ও বিএসএফ জোরপূর্বক কাজ অব্যহত রাখার চেষ্টা করলে বিজিবির টহল দল তীব্র প্রতিবাদ জানায়। একপর্যায়ে বিজিবির বাধায় বিএসএফ কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের ভেতরে পিছু হটতে বাধ্য হয়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।