বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে আটকেপড়া যাত্রীদের বিকল্প পথে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর অংশ হিসেবে রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেয়া হচ্ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকার টিকিট বিক্রয় কাউন্টারে সরেজমিনে দেখা যায়, বিকল্প ফ্লাইটের টিকিট পেতে ভিড় করছেন রিয়াদগামী যাত্রীরা। কেউ টিকিট হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন, আবার কেউ গন্তব্যে যাওয়ার নিশ্চয়তার অপেক্ষায়।
যাত্রীদের মধ্যে ছুটি শেষে কর্মস্থলে ফেরা প্রবাসীদের পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। এখন মদিনাগামী ফ্লাইটে যাওয়ার সুযোগ পেয়ে অনেকের সেই দুশ্চিন্তা কিছুটা কমেছে।
যাত্রীরা জানান, সময়মতো কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এতে দেশে থাকা পরিবারের সদস্যরাও আর্থিক ও মানসিক চাপে পড়বেন। তাই বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার সুযোগ তাদের জন্য স্বস্তির।
এ পরিস্থিতিতে সরকারের ঘোষণার পর রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান সূত্র জানায়, যাদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে এবং যাদের গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রিয়াদগামী ফ্লাইটে যাওয়ার কথা ছিল, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলছে লোডশেডিং থেকে মুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)