বিএনপি মানুষের দুঃখ কষ্ট বাড়িয়ে অশুভ রাজনীতি করে -বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত একটি দেশের পণ্য বর্জনের নামে এ দেশের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চায়। এরা দেশের মানুষের দুঃখ কষ্ট বাড়ানোর জন্য বাজার ব্যবস্থায় নানা বিভ্রান্তি ছড়িয়ে দ্রব্যমূল্য বৃদ্ধির পায়তারা করছে। এই রাজনৈতিক দল মানুষের দুঃখ কষ্ট বাড়ানোর মাধ্যমে অশুভ রাজনীতি করে।
গত রোববার (২৪ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের খাদ্য সমগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, যারা দ্রব্যমূল্য নিয়ে কারসাজি ও মজুতদারি করে মানুষের কষ্ট বাড়ায় সে সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার। তাদের এই অপকর্মকে আমরা তীব্র নিন্দা জানাই। তাদের বিপক্ষে সব সময় সরকারের অবস্থান রয়েছে। সরকার তার জায়গা থেকে যেমন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তেমনি আমাদের নেতাকর্মীরা দেশের মানুষদের সজাগ করছে ও কষ্ট লাঘবের জন্য কাজ করছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত মানুষের কষ্ট বাড়ানোর জন্য নানা চেষ্টা করছে। এই বিএনপি-জামাত পবিত্র রমজান মাসে সংযমী না হয়ে অসংযমী হয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চাচ্ছে। তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পক্ষে কথা না বলে যারা কারসাজি করে তাদের নানা কৌশলে উসকে দেওয়ার চেষ্টা করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।