বিএনপি-জামাতের আমলে হত্যার বিচার হতো না -আইনমন্ত্রী
হত্যা করলে কোনো বিচার হবে না- দেশে এমন একটি সংস্কৃতির জন্ম দিয়েছিল বিএনপি-জামাত। ওই সময় তারা হত্যা করলেও কোনো বিচার হতো না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের কসবার বাদৈর ঈদগাহ মাঠে এক সভায় মন্ত্রী এ মন্তব্য করেন।
এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আমরা ভয় পেতাম, আমি-আপনি হত্যার শিকার হলে আমাদের ছেলে মেয়েরা বিচার পাবে না। আমাদের পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে। তার বিচার আমরা পাইনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।