বিএনপি আবার দেশকে পিছিয়ে দিতে চায় : হানিফ
বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি আবার দেশকে পিছিয়ে দিতে চায়। তাই আমরা দেশকে বাঁচাতে শান্তি সমাবেশ করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাব।
গতকাল জুমুয়াবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিদেশি বিভিন্ন সংস্থা বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছে। তারা আবার দেশকে পিছিয়ে দিতে চায়। বিএনপি-জামায়াতের জঙ্গিবাদ, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে আমরা শান্তি সমাবেশ করছি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তিনি বলেছেন, আওয়ামী লীগ নাকি দেশের জনগণের বিরুদ্ধে কাজ করে। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি আসলে হতাশাগ্রস্ত হয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আপনাদের আন্দোলনে তরুণ-যুব সমাজের সম্পৃক্ততা নেই। কারণ আপনারা বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। আর দেশের যুবসমাজ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে চায়। তারা দেশকে আর পেছনে যেতে দিতে চায় না।
হানিফ বলেন, ফখরুল সাহেব হতাশা নিয়ে ঘুরেছেন। তিনি মিথ্যা আশা দিয়ে নেতাকর্মীদের দিয়ে আন্দোলনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। তাই তাদের আন্দোলনও ব্যর্থ হয়েছে। আমি তাকে অনুরোধ জানাচ্ছি, আপনারা অনেক আন্দোলন করেছেন এবার ঘরে ফিরে যান। আর যদি যড়যন্ত্রের পাঁয়তারা করেন, তাহলে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেটা প্রতিহত করব।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।