বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে -কামরুল
বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকার কামরাঙ্গীরচরে পবিত্র রমাদ্বান শরীফ উপলক্ষে আওয়ামী যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার পক্ষে থেকে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে একাত্তরের দোসর আখ্যা দিয়ে কামরুল ইসলাম বলেন, যখন বিশ্বে বাংলাদেশ একটা সম্মানজনক অবস্থান পৌঁছে গেছে, তখন একাত্তরের দোসর বিএনপি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি নামক দলটির জন্মই হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে। এখনো তারা সেই সন্ত্রাসের পথেই হাটছে। মিথ্যাচার ও বাক সন্ত্রাস করছে।
তিনি বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য বিএনপি রোজার মাসে কর্মসূচি দিয়েছে। বিএনপি যতই মিথ্যাচার করুক সেখানে জনস¤পৃক্ততা নেই। আগামী নির্বাচনে জনগন আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।