বিএনপির সমাবেশ লোকে লোকারণ্য, ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা
বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ শুরু হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও তার আগে নেতাকর্মীদের ভিড়ে, অতিরিক্ত ওজনে মঞ্চ ভেঙে পড়ে।
সমাবেশ থেকে আগামী ২৭ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সমাবেশ কোথায় হবে সে স্থান উল্লেখ করেননি বিএনপি মহাসচিব।
অপরদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশে যোগ দিতে দলে দলে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হওয়ায় সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে রাজধানীর রমনা, মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেসক্লাব মোড়সহ মতিঝিল, শাহবাগ এলাকার সড়ক যানজটে স্থবির হয়ে পড়ে। এছাড়া হাইকোর্ট এলাকার মাজারগেট থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত; পল্টন থেকে সেগুনবাগিচা এলাকা এবং শাহবাগ-কারওয়ান বাজার থেকে সাইন্স ল্যাব পর্যন্ত যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। এর প্রভাব ছড়িয়ে পড়েছে সেসব এলাকার অলিগলিতেও।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।