বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে -পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি এখন উপলব্ধি করছে তাদের চরম ভুল হয়েছে।
তিনি বলেন, বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তারা এখন উপলব্ধি করছে নির্বাচন বর্জন করা তাদের জন্য আত্মত্যাগের শামিল হয়েছে।
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পুরান ঢাকার বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেছেন, পুরো পৃথিবী নতুনভাবে নির্বাচিত হওয়ার কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে। এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই আবোল-তাবোল বকছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।