বিএনপির বিপরীতে ৩ শক্তির বৃহত্তর সমঝোতার চেষ্টা
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৮ জুন, ২০২৫ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না- এমনটা ধরে নিয়ে রাজনীতিতে নতুন মেরূকরণের চেষ্টা চলছে। আপাতত এর অবয়বটা হলো- জামাতও বিএনপির মতো এককভাবে নির্বাচন করবে। চরমোনাইর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলো একটা প্ল্যাটফর্ম গঠন করবে। আর সংস্কার আলোচনায় বিএনপির বিপরীতে অবস্থান নেওয়া দলগুলো নিয়ে পৃথক মোর্চা গঠন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তিন শক্তি আনুষ্ঠানিক কোনো জোট গঠন করবে না। কিন্তু তারা নির্বাচনে একে অন্যকে আসনভিত্তিক ছাড় দেবে।
জামাতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের বলেন, নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ার পর পরিস্থিতি বলবে জোট হবে, নাকি সমঝোতা হবে। জামায়াত বৃহত্তর নির্বাচনী সমঝোতার ধারণার বিরোধী নয়। ভোটের হাওয়া বইতে শুরু করলে সমঝোতার বিষয়টি পরিষ্কার হবে। তিনি বলেন, এখন মূল লক্ষ্য মৌলিক সংস্কার এবং নির্বাচনের জন্য সবার সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি করা। যেসব দল মৌলিক সংস্কার, সুষ্ঠু নির্বাচন চায় তাদের সঙ্গে জামায়াতের সহযোগিতাপূর্ণ সম্পর্ক আছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদ বলেন, জোট গঠন কঠিন কাজ। তাই সমঝোতা করা হবে। যে যার রাজনীতি করবে, কর্মসূচি পালন করবে। তবে চেষ্টা থাকবে, ইসলামী দলগুলোর যেন একক প্রার্থী থাকে প্রতিটি আসনে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংস্কারের জন্য সমভাবাপন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার কথা চলছে। নির্বাচনী সমঝোতা নিয়ে ভাবা হবে সংস্কারের পর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)