‘বিএনপির নারী সমর্থকরা প্রতিনিয়ত একটি রাজনৈতিক দলের আক্রমণের শিকার’
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামাত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন।
গতকাল জুমুয়াবার লশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী।
তিনি আরও জানান, জামাত ও ছাত্র শিবির নারীদের অনলাইন ও অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে।
তিনি উল্লেখ করেন, জামাতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। রিজভী বলেন, জামাত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না।
রিজভী আশা প্রকাশ করেন, একটি গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে দেশের মানুষ পাত্তা দেবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।