বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি চলছে
সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা। তবে লোকবল কম হলেও আদালতের স্বাভাবিক কার্যক্রম চলছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিএনপিপন্থি আইনজীবীরা এ কর্মসূচি পালন শুরু করেন। এ সময় ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন বিএনপিপন্থি আইনজীবীরা।
এ বিষয়ে বিএনপিপন্থি আইনজীবী হেলাল উদ্দিন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আদালত বর্জনের কর্মসূচি পালন করছি। কোনো কোনো এজলাসে উপস্থিত থাকলেও মামলার শুনানিতে আমরা অংশ নেব না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।