বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়া উচিত -ওবায়দুল
, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিথ্যাচার ও ষড়যন্ত্রের জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত, আওয়ামী লীগকে নয়।
তিনি গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর সেতু ভবনে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র শেখ হাসিনার নেতৃত্বে অনেক আগেই শৃঙ্খলমুক্ত হযেছে। বিএনপির নতুন করে গণতন্ত্র উদ্ধার করার প্রয়োজন নেই। সন্ত্রাসবাদ আপাত দৃষ্টিতে নিষ্ক্রিয় মনে হলেও বিএনপি তলে তলে সক্রিয়। তারা বড় ধরনের হামলা ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। নির্বাচন পর্যন্ত গণসংযোগ ও শান্তি সমাবেশ করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দেয় না। আওয়ামী লীগ অবিরাম কর্মসূচিতে আছে। বিএনপির সঙ্গে সংঘাত করার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই।
এর আগে সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় পদ্মা সেতুসহ সব সেতুতে একমাত্র রাষ্ট্রপতিকে টোল অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)