বিএনপিই ভিসা নীতিতে বেশি ক্ষতিগ্রস্ত হবে -শাজাহান খান
মাদারীপুর সংবাদদাতা:
আমেরিকার ভিসা নীতে আওয়ামী লীগ নয়, বিএনপিই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান।
গত রোববার সন্ধ্যা ৭টার দিকে মাদারীপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শাজাহান খান আরও বলেন, ‘কয়েকদিন আগে আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন। যেখানে বলা হয়েছে বাংলাদেশে ভোট চুরি হলে, ভোট ডাকাতি হলে যারা করবে তাদের ও তাদের পরিবারকে ভিসা দেয়া হবে না। এতেই বিএনপি মহা খুশি হয়ে তাদের ধন্যবাদ দিতে গেলেন। কিন্তু এদের খুশি কোথায় যাবে, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। দেখবেন, বিএনপিই বেশি ক্ষতিগ্রস্থ্য হবে, আওয়ামীলীগ নয়।’
তিনি আরো বলেন, ‘আমেরিকার ভিসা নীতিতে বলা নেই যে, তত্ত্ববধায় সরকারের অধীনে নির্বাচন নিতে হবে। বলা নেই, নাশকতা করে সরকারকে হটাতে হবে। তাই আগামীতে যারা এসব করবে বরং তাদেরই ক্ষতি হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।