সংবাদ সম্মেলনে অভিযোগ:
১৩০ শ্রমিককে চাকরিচ্যুত করেছে শেভরন
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ৩০ মে, ২০২৩ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সিলেট ব্যুরো সংবাদদাতা:
বিগত ১২ বছর ধরে কাজ করা শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের আবেদন করায় নেতৃত্ব পর্যায়ের ১৩০ কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধান ও উন্নয়নে নিয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল কোম্পানী শেভরণ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন শেভরন বাংলাদেশ ব্লকস থার্টিন এন্ড ফরটিন লিমিটেড-এর চাকুরিচ্যুত শ্রমিকরা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন মুসফেক উস সালেহীন। লিখিত বক্তব্যে তারা বলেন, ‘দীর্ঘ সময় চাকরি করার পরও আমাদেরকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর অনুযায়ী চাকরিতে স্থায়ী করা হয়নি। আমরা সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাইনি। এরকম শ্রমিকের সংখ্যা প্রায় দুই হাজার। আমরা আমাদের আইনগত অধিকার আদায়ের জন্য শ্রম আদালত, ঢাকার দ্বারস্থ হয়েছি।’
সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত শ্রমিকরা আরও বলেন, ‘মামলা চলমান থাকাবস্থায় শ্রম আইনের সুরক্ষা বিধান লঙ্ঘন এবং আদালতে চলমান মামলার প্রতি বৃদ্ধাংগুলি দেখিয়ে মামলার বাদীদেরকে টার্গেট করে ১৩০ জন শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে চলতি বছরের ২০ মার্চ ৩২ জন, ২৪ এপ্রিল ১৫ জন, ২৫ এপ্রিল ২ জন এবং ৩০ এপ্রিল ৭৮ জনকে টার্মিনেট করা হয়।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, শ্রম আইনের বিধান অনুযায়ী কোনো লিখিত আদেশ না দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে রাতের বেলা মোবাইল ফোনে মেসেস পাঠিয়ে টার্মিনেশন করার কথা জানানো হয়। আমরা শেভরনের নিযুক্ত শ্রমিক হলেও টার্মিনেট করা হয় কথিত ঠিকাদারের মাধ্যমে। যা সম্পূর্ণ অন্যায় ও আইনবহির্ভূত।
তারা বলেন, ‘আমরা কোম্পানির অধীন সিলেট, মৌলভীবাজার, বিবিয়ানা, সিলেট গ্যাসক্ষেত্রে কর্মরত। আমাদের চাকরির বয়স নি¤েœ ১২ বৎসর এবং কারও কারও সর্বোচ্চ ২৪ বৎসর। আমরা যখন চাকরিতে যোগদান করি তাখন সরাসরি শেভরন বাংলাদেশ ব্লকস থার্টিন এন্ড ফরটিন লিমিটেড, শেভরন বাংলাদেশ ব্লক টুয়েলভ লিমিটেড কিংবা ক্ষেত্র বিশেষে এর পূর্বসূরি অক্সিডেন্টাল কিংবা ইউনোকল বাংলাদেশের অধীন ছিল। শেভরন আসে ২০০৫ সালে।’
‘তখনকার বিদ্যমান শ্রম আইনের বিধানমতে তিন থেকে ছয় মাস চাকরি করার কারণে আমরা সবাই আইনের প্রয়োগবলে আমাদের বিদ্যমান চাকরিতে শেভরন কিংবা পূর্বসূরির অধীন আপনা-আপনি চাকরিতে স্থায়ী হই। কিন্তু শেভরন কর্তৃপক্ষ (কিংবা উহার পূর্বসূরি) তখন আমাদেরকে অস্থায়ী নিয়োগপত্র প্রদান করেন; পরিচয়পত্র দেন, কাজের উপকরণ দেন; বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিলে শেভরনের লোগো সম্বলিত সনদপত্র দেন। কিন্তু আইনের বিধান অমান্য করে শেভরন কর্তৃপক্ষ আমাদেরকে স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগপত্র, সার্ভিস বহি প্রদান থেকে বিরত থাকেন। এবং কোম্পানির মুনাফার অংশ দেননি।’
শেভরনের চাকরিচ্যুত কর্মচারিরা এসব অব্যাহত বঞ্চনা এবং ঠকানোর নেপথ্যে কিছু বিদেশি এবং এদেশীয় কর্মকর্তা-সুপারভাইজার জড়িত বলে দাবি করেন। তারা বলেন, এ কর্মকা-ের মাধ্যমে একদিকে তাদের আত্মীয়-স্বজনের বিভিন্ন প্রতিষ্ঠানকে ঠিকাদার বানিয়াছেন, নিজেদের আত্মীয়-স্বজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দুর্নীতির মাধ্যমে হাজার-হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। এভাবে তারা সিন্ডিকেট গড়ে তুলেছে।
লিখিত বক্তব্যে তারা আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের চাকরিতে বঞ্চিত ও নির্যাতিত। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রতিকারের জন্য প্রায় ৪০০ শ্রমিক ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে ঢাকার বিজ্ঞ প্রথম শ্রম আদালতে পৃথক-পৃথকভাবে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর অধীন মামলা করেন। মামলা এখনও বিচারাধীন।’
তারা বলছেন, শ্রম আইনের ২২৮(১) বিধান অনুযায়ী আদালতে কোনো কার্যক্রম (মামলা) চলাকালে বিরোধে যুক্ত কোনো শ্রমিকের চাকরির বিদ্যমান (মামলা দায়ের করিবার পূর্বেকার) চাকরির শর্তাবলীতে কোনোরূপ পরিবর্তন আনার বিধান না থাকলেও শেভরন কর্তৃপক্ষ এই ১৩০ জন মামলার বাদী শ্রমিককে সম্প্রতি চাকরিচ্যুত করেছে; যা আদালত অবমাননার সামিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












