রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বিএডিসির গাফিলতিতে অনিশ্চয়তায় ৩০০ বিঘা জমির চাষাবাদ!

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, সকাল ৪:২৩
বিএডিসির গাফিলতিতে অনিশ্চয়তায় ৩০০ বিঘা জমির চাষাবাদ!

গাইবান্ধা সংবাদদাতা:
ইরি-বোরো চাষের উৎকৃষ্ট সময় পার হলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পানি সরবরাহে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় গাইবান্ধায় সেচ অনিশ্চয়তায় পড়েছে ৩০০ বিঘা জমির চাষাবাদ। জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন, এমনকি পানি সরবরাহে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও গাইবান্ধা-৩ আসনের সাংসদ উম্মে কুলসুম স্মৃতির পত্র প্রেরণ করেও মিলছে না সমাধান। চাহিদা মতো ঘুষ না দেওয়ায় মেশিন বসানো হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় কৃষকদের।
এ অবস্থায় নদীভাঙনকবলিত এই এলাকার অন্তত দুইশ কৃষক পরিবারের অপূরণীয় ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। যার প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও।
সরেজমিনে দেখা যায়, ওই এলাকার অন্তত শতাধিক বিঘা জমি পানির অভাবে এখনও অনাবাদি পড়ে আছে। বয়স হওয়ায় পচে নষ্ট হচ্ছে চারাগাছ (বেছন)। স্বচ্ছল পরিবারগুলোর কেউ কেউ চাষের মৌসুম পার হওয়া আর চারাগাছ নষ্টের হাত থেকে রক্ষায় শ্যালো মেশিন থেকে বেশি দামে ঘণ্টা হিসেবে পানি নিয়ে চাষাবাদ করছেন। কেউ কেউ পানি দিচ্ছেন নালা থেকে। এছাড়া আশপাশের সব এলাকা ঘুরে দেখা যায় কৃষকরা চড়া দামে ডিজেল ক্রয় করে শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছেন। তবে, বিদ্যুৎচালিত গভীর নলকূপটি চালু করা গেলে ওই এলাকার অন্তত ৩০০ থেকে ৪০০ বিঘা জমিতে পানি সরবরাহ করে ২০০ থেকে ২৫০টি কৃষক পরিবারের চাষাবাদের খরচ অর্ধেকে কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।
কৃষক নুরুন্নবী আকন্দের অভিযোগ, বিএডিসির নির্বাহী প্রকৌশলী বিদ্যুতের নলকূপ বসাতে প্রথমে দেড় লাখ ও পরে এক লাখ টাকা ঘুষ দাবি করে। কর্মকর্তার চাহিদামতো টাকা দিতে রাজি না হওয়ায় এলাকায় মেশিন নিয়ে আসার পরেও বসানো হচ্ছে না। উপরন্তু বিভিন্ন তালবাহানায় মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম ফেরত নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, তাতে আমরা বাধা দিয়েছি।
তিনি আরও বলেন, এই এলাকার চাষাবাদের বড় মৌসুম ইরি-বোরো। আর এই সময়ে চাষাবাদ না করতে পারলে কৃষকদের না খেয়ে থাকতে হবে। দ্রুত বিদ্যুতচালিত গভীর নলকূপটি চালু করে কৃষকদের অপূরণীয় ক্ষতির হাত থেকে রক্ষার দাবি তাদের।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, বন্ধ থাকা নলকূপটি চালু করতে এলাকার কৃষকরা অনেকবার বিএডিসির দ্বারস্থ হয়েছে। তাতে কোনো সাড়া না পাওয়ায় আমাদের এলাকার এমপি ও ডিসির কাছে গেছেন সচেতন কৃষকরা। কৃষকদের স্বার্থে নলকূপটি চালু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও বিএডিসির নির্বাহী প্রকৌশলীর গাফিলতির কারণে ৩০০ থেকে ৪০০ বিঘা জমি ডাবল খরচ করে ইরিগেশন করতে হচ্ছে। এখনও প্রায় ১০০ বিঘা জমি অনাবাদি পড়ে আছে। আর এজন্য বিএডিসির নির্বাহী প্রকৌশলীকে দায়ী করে দ্রুত পানি সরবাহের ব্যবস্থা করে প্রান্তিক কৃষকদের রক্ষা করার দাবি করেন তিনি।
জানতে চাইলে গাইবান্ধা কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি সেচ) নির্বাহী প্রকৌশলী চিত্তরঞ্জন রায় বলে, কৃষকরা চাচ্ছেন বিদ্যুৎচালিত গভীর নলকূপ। বিদ্যুতের বিষয়টিতে কয়েকটি দপ্তর সংশ্লিষ্ট রয়েছে, সেটি প্রক্রিয়াধীন, তাতে সময় লাগবে।
সে আরও বলেছে, কেউ চাইলেই গভীর নলকূপ বসানো সম্ভব নয়। ওখানে নলকূপটি ছিল ২৫ বছর আগের। এই সময়ে নিয়মকানুন অনেক পরিবর্তন হয়েছে। তবে জেলা প্রশাসনের নির্দেশ পাওয়ার পর সেখানে ডিজেলচালিত মেশিন চালু করে পানির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু কৃষকরা তাতে রাজি নয় বলে দাবি নির্বাহী প্রকৌশীর। এ সময় ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করে সে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৩ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৩ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৩ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৩ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৩ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৩ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৩ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৩ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৩ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৩ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৪ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৪ ঘণ্টা আগে