বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে ১০০ ইলেকট্রিক বাস
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বহরে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ১০০টি ইলেকট্রিক বাস। এ বাসগুলো কিনতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য অর্থ মন্ত্রণালয় ৪০০ কোটি টাকা ঋণ দিচ্ছে।
সহজ শর্তে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিআরটিসির বহরে প্রাথমিক পর্যায়ে ইলেকট্রিক বাস ক্রয়, চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রস্তাব পাঠায়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্মতি দিয়েছেন।
এর আগে বিআরটিসির জন্য ইলেকট্রিক বাস ক্রয়, চার্জিং স্টেশন স্থাপন এবং আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণে পরিচালন বাজেট থেকে ৪০০ কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অর্থ বিভাগের কাছে অনুরোধ জানায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
তবে বাণিজ্যিকভাবে পরিচালিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হওয়ায় বিআরটিসিকে অনুদান দেওয়ার সুযোগ না থাকায় অর্থ বিভাগ এ প্রস্তাবে সম্মতি দেয়নি। পরিবর্তে, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা শক্তিশালী করার বিষয়টি বিবেচনায় নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণের পরামর্শ দেয়।
অর্থ বিভাগের ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটে পরিচালন ঋণ খাতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। ওই বরাদ্দ থেকে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান এবং সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করে বিআরটিসির বহরে ইলেকট্রিক বাস সংযোজন, চার্জিং স্টেশন স্থাপন এবং আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের জন্য শর্তসাপেক্ষে ৪০০ কোটি টাকা পরিচালন ঋণ দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)