চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, যে গুদামটিতে আগুন লেগেছে সেটি মূলত একটি মবিলের গোডাউন। মবিল ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা ও ভয়াবহতা অত্যন্ত বেশি। ড্রাম বিস্ফোরণের আতঙ্কে রয়েছেন আশপাশের মানুষ। এলাকাটি পুরোপুরি ঘিঞ্জি এবং বাসাবাà বাকি অংশ পড়ুন...
অধিদপ্তরের ৪৩টি টিম এদিন পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা।
তদারকির অংশ হিসেবে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজন ও পরিমাপে কারচুপির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ প বাকি অংশ পড়ুন...
সোমবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক এ ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু এ ঘোষণায় যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ঘোষণাটিতে সমর্থন জানিয়েছিল।
এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদন প্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় উদ্যোগটির অংশীদাররা।
ঘোষণায় সমর্থন দিয়ে বাকি অংশ পড়ুন...
এসআইডিপি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প ব্রিফে উল্লেখ করা হয়েছে, প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করে ডিপিপি প্রস্তুত করা হয়েছে। গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হওয়ায় সংসদ সদস্যদের ডিও লেটারের ভঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।
গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁà বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
নদী খননের পর উত্তোলিত বালু অপসারণের নামে কৃষিজমি কেটে নতুন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার দিয়ে ফসলি জমি খনন করায় কোথাও তৈরি হয়েছে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত, আবার কোথাও বিস্তীর্ণ কৃষিজমি পরিণত হয়েছে বালুর স্তূপে। এতে একদিকে যেমন কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে নদীভাঙনের আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। এ ঘটনায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বালু অপসারণের নামে ফসলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়নসহ নানা ইস্যুতে সরকার ও বিরোধী দলের মুখোমুখি অবস্থান। এমন রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বসছে সংসদের চতুর্থ অধিবেশন। যা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। পাস হবে তিনটি অধ্যাদেশসহ কয়েকটি বিল।
আগের তিন অধিবেশনের তুলনায় এবারের অধিবেশন হবে সংক্ষিপ্ত। তবে সময় কম হলেও আলোচনায় উত্তাপ ছড়াতে পারে গণভোটের রায়, জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু।
বিরোধী দল বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ à বাকি অংশ পড়ুন...
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত বিদায় হজ্বের সময়, আরাফাতের ময়দানে হযরত ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উপস্থিতিতে ইরশাদ মুবারক করেছিলেন; হযরত মালেক বিন আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন-
تركتُ فيكم أَمْرَيْنِ لن تَضِلُّوا ما تَمَسَّكْتُمْ بهما كتابَ اللهِ وسُنَّةَ نبيِّهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ
অর্থঃ- “আমি তোমাদের মধ্যে দু’টি জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা এ দু’টি জিনিস আঁকড়িয়ে থাকবে, ততদিন তোমরা গোমরাহ্ হবেনা। একটি হলো- মহান আল্লাহ বাকি অংশ পড়ুন...
সম্মানিত উহুদ জিহাদে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যারা কষ্ট দিয়েছে তাদের উপর মহান আল্লাহ পাক উনার লা’নত ও কঠিন আযাব:
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
عَنِ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا، قَالَ اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى مَنْ قَتَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَبِيلِ اللَّهِ، اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ دَمَّوْا وَجْهَ نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তিকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাà বাকি অংশ পড়ুন...












