বিআরটির জন্য ১৩৭টি এসি বাস কেনার আইনি বাধা কাটলো
দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) জন্য ১৩৭টি শীতাতাপনিয়ন্ত্রিত বাস কেনার আইনি জটিলতা কেটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত বিআরটি করিডরের জন্য বিশেষায়িত এই গণপরিবহণ সেবা দিতে বাস কেনার জন্য দরপত্র আহ্বান নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বাসগুলো কেনার জন্য দরপত্রকে কেন্দ্র করে পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারক খসরুজ্জামান ও বিচারক কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার এ আদেশ দেয়।
ঢাকা বাস র্যাাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের করা রিটের পরিপ্রেক্ষিতে হওয়া রুল অ্যাবসলিউট (যথাযথ) এবং চীনা প্রতিষ্ঠান ঝোং টং বাস হোল্ডিং কোম্পানি লিমিটেডের করা অপর রিট খারিজ করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।