বায়ুদূষণে বিশ্বের ১২৫ দেশের মধ্যে শীর্ষে ঢাকা
রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শীর্ষে ছিলো রাজধানী ঢাকার বায়ু।
বেলা ৯টা ৪১ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ৩০২। মানের দিক থেকে এটি বিপদজ্জনক বা দুর্যোগপূর্ণ।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত¦াদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।