বায়তুল মোকাররমে তল্লাশি করে মসজিদে প্রবেশ
ভারতে মুসলিমদের ওপর নির্যাতন এবং ইসলামবিরোধী নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিলের দাবিতে খেলাফত মজলিস ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল জুমুয়াবার মসজিদ এলাকায় গিয়ে দেখা যায়, পল্টন মোড় থেকে শুরু করে বায়তুল মোকাররমের উত্তর গেট পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে ছিলেন।
সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের ভেতরে ও বাইরে অন্তত ৩০ থেকে ৫০ জন পুলিশ সদস্য অবস্থান করে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সাদাপোশাকে থাকা ডিবি পুলিশ সদস্যদেরও মসজিদের চারপাশে দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।