বাড়ছে সম্ভ্রমহরণ-সাইবার সহিংসতা
, ৩০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার চিত্র দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত বছরের নভেম্বর মাসেই ২৯ কন্যাশিশু ও ১৬ নারী সম্ভ্রমহরণের শিকার হয়েছেন। একই সময়ে ৯ জন কন্যাশিশুসহ ১৪ জন সংঘবদ্ধ সম্ভ্রমহরণের শিকার হন।
পুলিশ অধিদপ্তরের তথ্যমতে, ডিসেম্বরে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে ১২৪৮টি। সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্লাটফর্ম বলছে, সাইবার সহিংসতার শিকার হওয়াদের মধ্যে ৪১.৩ শতাংশই শিক্ষার্থী, গৃহিণী ২০.৭ শতাংশ। এসব পরিসংখ্যান শুধু সংখ্যাই নয়, বরং সমাজে নারীর নিরাপত্তাহীনতার নির্মম বাস্তবতা তুলে ধরছে।
বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৫ সালের ১১ মাসে সারা দেশে নির্যাতনের শিকার হয়েছে ২ হাজার ৫৪৯ নারী। এর মধ্যে ১ হাজার ১৭৪ কন্যাশিশু। পরিসংখ্যান বলছে, ১১ মাসে ৫৯৩ নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে কন্যাশিশু ও কিশোরী ১০১ জন। নিপীড়নের শিকার হয় ৯৫ জন; এর মধ্যে কন্যাশিশু ও কিশোরী ৬১ জন। সম্ভ্রমহরণর চেষ্টা করা হয়েছে ১৮১ জনকে, যাদের মধ্যে ১৪১ জন কন্যাশিশু ও কিশোরী। সম্ভ্রমহরণ ও দলগত সম্ভ্রমহরণের শিকার হয়েছে ৭২৪ নারী ও কন্যাশিশু। এদের মধ্যে ৫০০ জন কন্যাশিশু ও কিশোরী। অর্থাৎ সম্ভ্রমহরণ ও দলগত সম্ভ্রমহরণের শিকার হওয়াদের মধ্যে অর্ধেকের বেশি ছিল কন্যাশিশু ও কিশোরী। সম্ভ্রমহরণ ও হত্যার শিকার হয়েছেন ২৯ নারী ও কন্যাশিশু। তাদের মধ্যে ১৬ জনের বয়স ১৮ বছরের মধ্যে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতন সংক্রান্ত প্রকল্পের তথ্য অনুযায়ী, সারা দেশে ১১টি মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ১১টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) গত আড়াই বছরে ৩৮ হাজার ১২৪ জন নারী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৪২৮ জনই শ্লীলতাহানির শিকার হয়েছেন। ২০১৭ থেকে গত বছরের জুলাই পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতেই চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৬০১ জন নারী ও শিশু।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাক্ষীর অপেক্ষায় বছরের পর বছর পার, ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)