বাড়ছে দেশের তাপমাত্রা, বৃষ্টি হতে পারে সিলেটে
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বুলেটিনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, জুমুয়াবার সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও পটুয়াখালীতে- ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাট ও ডিমলায়- ১৪ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।