বালু পরিবহনে ট্রেন, বদলে যাচ্ছে উত্তরের দৃশ্যপট
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৭ জুন, ২০২৫ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পঞ্চগড় সংবাদদাতা:
উত্তরের সীমান্তঘেঁষা জেলা পঞ্চগড়ে নদী থেকে প্রতিদিন উত্তোলন করা হচ্ছে হাজার হাজার টন বালু। এই বালু এখন আর সীমাবদ্ধ নেই জেলার অভ্যন্তরে বা পাশের কোনো উপজেলায়। তা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে; বিশেষত ঢাকা, গাজীপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জয়পুরহাটের নির্মাণ প্রকল্পগুলোতে। আর এই বালু পরিবহন করা হচ্ছে এক নতুন কৌশলে, ট্রেনে করে।
পঞ্চগড় রেলওয়ে স্টেশন এখন শুধুই যাত্রীদের জায়গা নয়, হয়ে উঠেছে বালুবাজারের কেন্দ্রবিন্দু। প্রতিদিন সকাল-বিকেল সেখানে বালুভর্তি ডাম্পার থেকে ট্রেনের বগিতে মাল তোলা হয়। ট্রেন ছাড়ে আর পঞ্চগড়ের বালু পৌঁছে যায় দেশের বিভিন্ন শহরে।
স্থানীয় বালু ব্যবসায়ী শাজাহান বলেন, এক ট্রাকে করে বালু পাঠাতে যেখানে খরচ হতো ৪৫-৪৭ হাজার টাকা, সেখানে একই পরিমাণ বালু ট্রেনে পাঠাতে খরচ হয় ৩৪ হাজার টাকা। আর একসঙ্গে বেশি পরিমাণ মাল পাঠানো যায় বলে সময়ও বাঁচে।
আরেক ব্যবসায়ী বলেন, ‘আমরা বালু পাঠাচ্ছি রাজশাহীর গোদাগাড়ী স্টেশন পর্যন্ত। এসএস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে বড় পরিমাণে বালু কিনছে। তারা নিয়মিত অর্ডার দিচ্ছে। ট্রেন না থাকলে এত বড় চাহিদা পূরণ করা সম্ভব হতো না। ’
ব্যবসায়ীরা বলছেন, যমুনা সেতু দিয়ে সরাসরি ট্রেনযোগে পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত বালু পাঠানো সম্ভব হবে। এতে খরচ কমবে আরও ২০-২৫ শতাংশ, যা ঢাকার নির্মাণ খাতে বড় পরিবর্তন আনবে।
ট্রেনভিত্তিক পরিবহন চালু হওয়ার সবচেয়ে বড় সুফল পেয়েছেন শ্রমিকেরা। নদী থেকে বালু উত্তোলন, ট্রাকে করে স্টেশনে আনা, ট্রেনের বগিতে লোড করা-এই পুরো শৃঙ্খলায় কাজ করছেন কয়েক শ মানুষ।
করতোয়া নদীর পাড়ে কাজ করা শ্রমিক সফিকুল ইসলাম বলেন, ‘এখন প্রায় সারা বছর কাজ থাকে। সকালে বালু তুলি, দুপুরে স্টেশনে নিয়ে যাই, বিকেলে ট্রেনে ওঠাই। দিনে অন্তত ৫-৬ শিফট করে কাজ করছি। ’ আরেক শ্রমিক বলেন, ‘আমাদের এলাকায় আগে রিকশা বা কৃষির ওপর নির্ভর করত সবাই। এখন অনেকে বালু পরিবহনের কাজে যুক্ত হয়েছে। আয় বেড়েছে, ঘরে শান্তিও ফিরেছে। ’
মকবুলা রহমান সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আজাদ নূর বলেন, পঞ্চগড় থেকে ট্রেনে করে বালু পরিবহন শুধু পরিবহন খরচ কমাচ্ছে না, এটি একটি পুরো অঞ্চলকে যুক্ত করছে দেশের মূলধারার অর্থনৈতিক কর্মকা-ের সঙ্গে। এতে যেমন কর্মসংস্থান বাড়ছে, তেমনি পণ্য পরিবহনে রেলওয়ের ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে; যা দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ইতিবাচক। আরও বড় কথা হলো, এতে নির্মাণ খাতে কাঁচামালের সরবরাহ সহজ ও সাশ্রয়ী হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












