এক কেজি আম বেচে চাষি কত পান?
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৭ জুন, ২০২৫ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
চাষিদের হিসাব অনুযায়ী, এক বিঘার একটি মাঝারি আকারের বাগানে সাধারণত ২ টন (দুই হাজার কেজি) আম হয়ে থাকে। এ হিসাব অনুযায়ী ১ কেজি আমের জন্য জমির ইজারামূল্য পড়ে ১৫ টাকা। সার ও কীটনাশকের খরচ বাবদ ৬ টাকা। পরিবহন ও প্যাকেজিং খরচ ৬ টাকা এবং গাছ থেকে আম পাড়ার খরচ পড়ে ৫ টাকা। সব মিলিয়ে ১ কেজি আমের পেছনে মোকামে পৌঁছানো পর্যন্ত মোট ৩২ টাকা খরচ হয়। ১ মণ (৪৮ কেজিতে মণ হিসাবে) আম ১ হাজার ৫৩৬ টাকার কমে বিক্রি করলে চাষিদের লোকসান গুনতে হয়। যেকোনো জাতের আমের পেছনেই কমবেশি এই খরচ হয়ে থাকে, কিন্তু একই দামে সব আম বিক্রি করা যায় না।
আমচাষিদের হিসাব অনুযায়ী, অন্যান্য বছরের তুলনায় এবার তাঁরা আমের দাম পাচ্ছেন কম। ১ কেজি আম থেকে ৩২ টাকার বেশি যা পান তা–ই কৃষকের লাভ। এর কম যা হচ্ছে, তার পুরোটাই লোকসান। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবমতে, কেজিপ্রতি আমের খরচ পড়ে ২০ থেকে ২৫ টাকা।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, আমের উৎপাদন খরচ এর উৎপাদনের ওপর নির্ভর করে। এক কেজি আম উৎপাদন থেকে বিপণন পর্যন্ত গড়ে খরচ পড়ে ২০ থেকে ২৫ টাকা। পুরোনো জাত ও বড় গাছ কেটে চাষিরা নতুন জাতের আমগাছ লাগাচ্ছেন। গতানুগতিক আমবাগান হয়তো কমে যাবে, কিন্তু রাজশাহীর মাটি ও আবহাওয়া আম চাষের উপযোগী। আধুনিক বাগান হবে, চাষিরা ব্যবসাসফল আম চাষ করবেন।
চাষিরা বলছেন, লখনা জাতের আমগাছ কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। স্থানীয় বিভিন্ন আচার কোম্পানি পানির দামে এই আম কিনে নিয়ে যায়। গাছ থেকে আম পেকে ঝরে পড়ে যাচ্ছে। যে ব্যবসায়ী যে দাম বলছেন, সে দামেই এখন ছেড়ে দিতে হচ্ছে। ইতিমধ্যে এ জাতের আমগাছ কেটে ফেলার হিড়িক পড়ে গেছে। এত বেশি গাছ কাটা হচ্ছে যে বাজারে রীতিমতো আম কাঠের দাম পড়ে গেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)