বাফার জোন পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি দখলদার বাহিনী
, ১৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিরিয়ায় ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের সাইদা আল-গোলান নামের একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর ১২টি সামরিক যান প্রবেশ করে। সেখানে উপস্থিত আল জাজিরার সংবাদদাতা এই তথ্য জানান।
সর্বশেষ এই ইসরায়েলি অনুপ্রবেশ সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলা হচ্ছে। ঘটনাটি এমন সময়ে ঘটলো, যখন সিরিয়ার প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সমন্বয় ও মধ্যস্থতায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে নতুন দফার আলোচনা চালাচ্ছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই তথ্য জানিয়েছে।
সিরিয়ার বাশার আল-আসাদের পতনের পর থেকে সন্ত্রাসী ইসরায়েল গোলান মালভূমির বাইরে সিরিয়ার আরও ভূখ- দখল সম্প্রসারিত করেছে এবং দক্ষিণ সিরিয়ায় একাধিক অভিযান ও বোমাবর্ষণ চালিয়েছে। কয়েক মাস ধরে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই দক্ষিণ সিরিয়ায়, বিশেষ করে কুনেইত্রা প্রদেশে অনুপ্রবেশ চালিয়ে যাচ্ছে। এসব অভিযানে গ্রেপ্তার, চেকপয়েন্ট স্থাপন এবং জমি বুলডোজার দিয়ে ধ্বংস করার ঘটনা ঘটেছে, যা জনমনে ক্রমবর্ধমান ক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি করেছে।
সরাসরি সামরিক হুমকি কিছুটা কমে এলেও ইসরায়েলি সেনাবাহিনী এখনো বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় বেসামরিক লোক হতাহত হয়েছে এবং সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের হিসাব অনুযায়ী, গত এক বছরে সন্ত্রাসী ইসরায়েল সিরিয়াজুড়ে ছয় শতাধিকবার বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন দুটি হামলা হয়েছে।
বাশার আল-আসাদের পতনের পর সন্ত্রাসী ইসরায়েল ১৯৭৪ সালের ডিসএনগেজমেন্ট চুক্তিকে বাতিল ঘোষণা করে। ১৯৭৩ সালের যুদ্ধের পর এই চুক্তি হয়, যেখানে সিরিয়া দখলকৃত গোলান মালভূমি পুনরুদ্ধারে ব্যর্থ হয়। ওই চুক্তির আওতায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি বাফার জোন প্রতিষ্ঠিত হয়েছিলো। সন্ত্রাসী ইসরায়েল এরপর থেকে সেই বাফার জোন লঙ্ঘন করে সিরিয়ার আরও গভীরে অগ্রসর হয়েছে।
বাশার আল-আসাদের দেশত্যাগের কথা উল্লেখ করে সন্ত্রাসী ইসরায়েল দাবি করছে, ওই চুক্তি আর কার্যকর নেই। এই যুক্তি দেখিয়ে তারা বিমান হামলা, স্থল অভিযান ও নজরদারি ফ্লাইট চালাচ্ছে; চেকপয়েন্ট বসাচ্ছে; এবং সিরিয়ার নাগরিকদের গ্রেপ্তার বা গুম করছে। এই অবস্থায় সিরিয়া কোনো পাল্টা হামলা চালায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












