বাদামের খোসা ছাড়ানোর সহজ পদ্ধতি
, ২৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১২ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
পানিতে ফুটানো:
একটি পাত্রে পানি নিয়ে এতে বাদাম নিয়ে নিন। এরপর অন্তত এক মিনিট আগুনের তাপে পানি ফুটিয়ে নিন। এরপর দ্রুত ঠা-া পানিসহ একটি বাটিতে নিয়ে নিন। হঠাৎ তাপ পরিবর্তনের ফলে বাদামের খোসাগুলো সহজে আলাদা হয়ে যাবে। পরে হালকা চাপ দিলেই খোসা থেকে বাদাম আলাদা হয়ে যাবে।
বাদাম পানিতে ভিজিয়ে রাখা:
সব সময় সবার কাছে পানি ফোটানোর সুবিধা নাও থাকতে পারে। তখন বাদাম পানিতে ভিজিয়ে রাখার পদ্ধতি অনুসরণ করতে পারেন। এটি সবচেয়ে পুরনো কৌশল। বাদামগুলো একটি পাত্রে নিয়ে সারারাত পানিতে ভিজিয়ে রাখুন, সকালে দেখবেন অনায়াসে বাদামের খোসা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে।
রোলিং পদ্ধতি:
রোলিং পদ্ধতিতে সহজে বাদামের খোসা ছাড়ানো যায়। এ জন্য আপনাকে পরিষ্কার একটি তোয়ালে নিতে হবে। এতে বাদামগুলো ছড়িয়ে দিয়ে তোয়ালে ভাঁজ করুন। পরে আস্তে আস্তে চাপ প্রয়োগ করে সামনে পেছনে নিন। এতে ঘর্ষণ ও চাপের কারণে বাদাম থেকে খোসাগুলো আলাদা হয়ে যাবে। তবে এ ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে যেন; অধিক চাপের ফলে বাদাম চূর্ণ না হয়ে যায়।
মাইক্রোওয়েভ ওভেনে দিন:
আপনার কাছে যদি মাইক্রোওয়েভ ওভেন থাকে তাহলে আরও সহজে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। একটি প্লেটে বাদামগুলো নিয়ে হালকা আছে ১০-১৫ সেকেন্ড ওভেনে রাখুন। এতে অনায়াসে খোসা অপসারণ হয়ে যাবে।
ফ্রিজ ও স্কুইজ পদ্ধতি:
বাদামগুলো কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। বাদামগুলো পুরোপুরি ঠা-া হয়ে গেলে বের করে তোয়ালের মধ্যে নিয়ে আস্তে আস্তে চাপ দিন। বাদামের মধ্যে ঠা-া পানি প্রসারিত হয়ে খোসা আলগা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












