বাতিল হলো পুঁজিবাজারের ‘নিষ্ক্রিয়’ উপদেষ্টা কমিটি
দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় এক যুগ আগে গঠন করা হয় পুঁজিবাজার উপদেষ্টা কমিটি। তবে গত প্রায় পাঁচ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ হয়ে পড়ায় এ কমিটি বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন পুনর্গঠিত বিএসইসি সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে বিএসইসির ওয়েবসাইট থেকে এ উপদেষ্টা কমিটি সরিয়ে নেওয়া হয়েছে।
২০১১ সালে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছিল। পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে বিভিন্ন বিষয়ে অর্থমন্ত্রীকে পরামর্শ দিতেই উপদেষ্টা কমিটি গঠন করা হয়। সেসময় কমিটির আহ্বায়কের দায়িত্ব ছিলেন এসইসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন। কমিটি ছিলো ১৭ সদস্যবিশিষ্ট।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।