বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেয়া হলো সম্মিলিত ইসলামী ব্যাংককে
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। একীভূত হওয়া পাঁচ ব্যাংককে পরিশোধিত মূলধন হিসেবে ৩৫ হাজার কোটি টাকা দেওয়ার সরকারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই অংশ হিসাবে এ টাকা দেওয়া হলো।
অর্থ মন্ত্রণালয় থেকে এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রদানকৃত অর্থের ভিত্তিতে হিসাব মহা-নিয়ন্ত্রক (সিজিএ) বাংলাদেশ ব্যাংক বরাবর ডেবিট অথরিটি জারি করবে এবং বাংলাদেশ ব্যাংক সরকারি হিসাব ডেবিট করে এ অর্থ 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' এর অনুকূলে পরিশোধ করবে।
এ জন্য প্রদানকৃত অর্থ 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' এর অনুকূলে ইক্যুইটি হিসেবে গণ্য হবে এবং ওই ইক্যুইটির বিপরীতে বাাংলাদেশ সরকারের (অর্থ বিভাগ) অনুকূলে প্রয়োজনীয় সংখ্যক সাধারণ শেয়ার ইস্যু করতে হবে; এবং এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের সব আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে পরিপালন করতে হবে।
এ বিষয়ে অর্থ বিভাগ সূত্র জানায়, আপাতত ২০ হাজার কোটি টাকার বিপরীতে আমাদের অনুকূলে (অর্থ বিভাগে) শেয়ার ইস্যু করবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। ভবিষ্যতে এ শেয়ার দেশি বা বিদেশি উদ্যোক্তাদের কাছে বিক্রি করে টাকা তুলে নেওয়া হবে।
একীভূত হওয়া ব্যাংকগুলো হলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। তারই অংশ হিসেবে একীভূত হয় এবং পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয় ৩৫ হাজার কোটি টাকা। যা সরকার সরবারহ করবে। সে টাকা সরকার চলতি বছরের বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা দিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)