বাজারে মাছ-গোশতের চড়া দামে অস্বস্তি ক্রেতাদের
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মৌসুমি শাকসবজির সরবরাহ বাড়ায় সবজির দাম না বাড়লেও মাছ-গোশতের দাম আগের মতোই চড়া।
গতকাল জুমুয়াবার (২৩ মে) পুরান ঢাকার শ্যামবাজার, রায় সাহেব বাজার ও নয়াবাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। তবে বাজারে ৫০ টাকা বা তার বেশি প্রায় সব সবজির দাম।
বাজারে করলা ৫০ টাকা, ধুন্দল ৫৫, ঢেঁড়স ৫০, মুলা ৫০, শসা ৬০, বেগুন ৬০, ঝিঙা ৫০, পটোল ৫০, কচুর লতি ৬০, বরবটি ৬০, পেঁপে ৬০, কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কদু লাউ ৫০ টাকা এবং কলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
বাজারে বেশি দামি সবজির মধ্যে ছিল কাঁকরোল। প্রতি কেজি কাঁকরোল ৮০ টাকা এবং টমেটো ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শ্যামবাজারে বাজার করতে আসা ইমরান হোসাইন বলেন, বর্ষা মৌসুমে সবজি উৎপাদন অন্যান্য মাসের তুলনায় একটু বেশি হয়। যে কারণে বাজারে এখন কিছুটা কম দামে সবজি কিনতে পাওয়া যাচ্ছে। তবে প্রান্তিক পর্যায়ে দাম আরও কম। গ্রাম থেকে কৃষকের ২০ টাকার সবজি ঢাকায় আসতে আসতে দাম তিন গুণ বেড়ে যায়।
সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছ-গোশতের দাম এখনও বেশ চড়া। বিশেষ করে দেশি মাছ এবং গরু ও খাসির গোশতের দাম অনেকের ক্রয়ক্ষমতার বাইরে। বর্তমান বাজারে প্রতি কেজি ৫০০ গ্রাম সাইজের ইলিশ ১১০০ টাকা, ৭০০-৮০০ গ্রাম ইলিশ ১৭০০ টাকা, ১ কেজি ইলিশ ২২০০ টাকা, চাষের চিংড়ি ৭৫০-৮০০ টাকা, নদীর চিংড়ি ১০০০-১২০০ টাকা, শিং ৫৫০ টাকা, টেংরা ৮০০ টাকা, শোল ৮০০ টাকা, রুই-কাতলা ৩৫০-৩৬০ টাকা, তেলাপিয়া ২২০-২৪০ টাকা, পাঙাশ ২৫০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
আজ ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ৩১০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর গোশত ৭৫০-৮০০ টাকা, খাসির গোশত বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। মাছ ও গোশতের এমন দামে কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।
নয়াবাজার মাছ কিনতে আসা নাজমুল হুদা নামে এক ক্রেতা বলেন, বাসায় মেহমান আসবেন, তাই বাজারে এলাম মাছ-গোশত কিনতে। যে মাছেরই দাম জানতে চাই, সেটাই ৫০০ টাকার ওপরে। গরু-খাসির দামও অনেক। তাই পোল্ট্রি মুরগি নিলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)