দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
বাইডেনের ইসরায়েল নীতির প্রতিবাদে আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০১ জুন, ২০২৪ খ্রি:, ১৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
পদত্যাগ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও একজন কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েল নীতির প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দেয় সে। গতকাল জুমুয়াবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সেই কর্মকর্তার নাম স্টেসি গিলবার্ট। সে বলেছে, কংগ্রেসে জমা দেয়া প্রশাসনিক প্রতিবেদন তাতে পদত্যাগ করতে প্ররোচিত করেছে।
ওই রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল গাজায় মানবিক সহায়তা সরবরাহ বাধাগ্রস্ত করছে না এবং এটি পুরোটা মিথ্যা। মূলত প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েল নীতির প্রতিবাদে সে পদত্যাগ করেছে বলে জানিয়েছে স্টেসি গিলবার্ট।
পদত্যাগের পর গিলবার্ট একটি সাক্ষাৎকারে বলেছে, ‘কোনটা সঠিক এবং কোনটা ভুল তা স্পষ্টভাবেই বোঝা যায় এবং সেই প্রতিবেদনে যা আছে তা ভুল।’
ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা:
ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা হয়েছে। মানবাধিকার আইনজীবী আলেকজান্ডার শোয়ারৎস বলেছে, জার্মানির কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে যে ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করছে, তা বিশ্বাস করার ‘যৌক্তিক কারণ’ আছে।
এছাড়া ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে জার্মান সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে জানিয়েছে শোয়ারৎস।
সে বার্লিনভিত্তিক সংগঠন ‘ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস’ বা ইসিসিএইচআর এর ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর।
ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বলায় নিউইয়র্কে মুসলিম নার্স বরখাস্ত:
সন্ত্রাসবাদী ইসরায়েলকে নিয়ে মন্তব্য করায় যুক্তরাষ্ট্রে এক মুসলিম নার্সকে বরখাস্ত করা হয়েছে। নিজের পেশাগত কাজের জন্য পুরস্কার গ্রহণের সময় করা মন্তব্যে ওই নার্স গাজায় ইসরায়েলি আগ্রাসনকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছিলেন। জুমুয়াবার (৩১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বরখাস্তকৃত ওই নার্সের নাম হেসেন জাবর। তিনি এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথ হাসপাতালের প্রসববেদনা ও ডেলিভারি নার্স ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)