বাংলায় কথা বললেই ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে, লজ্জা -মমতা
আল ইহসান ডেস্ক:
বাংলায় কথা বললেই বাংলাদেশি আখ্যা দিয়ে ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ।
গত সোমবার (১৬ জুন) বিধানসভায় দেয়া বক্তব্যে এর জন্য ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে দায়ী করেছে। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বিধানসভায় দেওয়া বক্তব্যে মমতা বলেছে, ‘বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের!
আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করেছে। আমি তাদের ধিক্কার জানাই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।