বাংলাদেশ সীমান্তে টহল দেয়ার সময় বিএসএফ সদস্যের আত্মহত্যা
আল ইহসান ডেস্ক:
আত্মহত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্বপালনের সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে সে।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।
নিহত ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ (৪০)। প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার ধলাই জেলার কামালপুরে টহল দেওয়ার সময় নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে সোমবার অরুণ দিলীপ নামে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্য মারা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ কর্মকর্তা জানিয়েছে, সীমান্তে টহল দেওয়ার সময় ঘটনাটি ঘটেছে।
প্রসঙ্গত, বাংলাদেশের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য মিজোরাম এবং আসামের সাথে সীমানা রয়েছে ত্রিপুরার। মূলত ত্রিপুরা রাজ্যটি উত্তর, দক্ষিু ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।