মণিপুরে বাড়ছে সহিংসতা-বিক্ষোভ, কারফিউ জারি
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা ফের বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।
এদিকে মণিপুরে কুকি ও মেইতেই জাতিগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার জেরে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। গত সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে রাজধানী ইম্ফলে গভর্নরের বাসভবন বা রাজভবনের সামনে বিপুলসংখ্যক স্কুল ছাত্র এই বিক্ষোভ করে যাচ্ছে।
এদিকে, সোমবার কিছু উত্তেজিত বিক্ষোভকারী ইট-পাথর ছুঁড়লে নিরাপত্তা কর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজভবনের সামনে থেকে সরে গিয়ে ইমা মার্কেটে অবস্থান নেয়। সেখানেই রাতভর বিক্ষোভ করে তারা।
অন্যদিকে, রাজভবন, ইমা মার্কেট ও আশেপাশের এলাকায় রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের কথাও ভাবছে রাজ্য সরকার। তবে পুলিশ সদস্যরা ইমা মার্কেট খালি করতে বললেও, বিক্ষোভকারীরা তাতে অস্বীকৃতি জানিয়ে সেখানেই অবস্থান করছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।