মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্রঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি যেন ‘বিষফোঁড়া’

Asrar প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ৬:২১ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:২৯
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি যেন ‘বিষফোঁড়া’

কক্সবাজার সংবাদদাতা:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দীর্ঘদিনের অস্থিরতার মধ্যে নতুন বাস্তবতা হিসেবে আবির্ভূত হয়েছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার পর সংগঠনটি এখন বাংলাদেশের জন্য এক জটিল ও বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তের ওপারে রাষ্ট্রীয় বাহিনীর পরিবর্তে একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় কূটনৈতিক যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা, রোহিঙ্গা প্রত্যাবাসন, নাফ নদীর নিরাপত্তা এবং চোরাচালান নিয়ন্ত্রণ- সবকিছুতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সীমান্তসংশ্লিষ্ট পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির অবস্থান এখন অনেকটা ‘বিষফোঁড়া’র মতো। কারণ, এটি শুধু সীমান্তের ওপারে সংঘাতের একটি পক্ষ নয়; বরং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি ও রোহিঙ্গা সংকটের ওপরও এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ সংঘাতের পর আরাকান আর্মি মংডু ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ফলে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান সীমান্তের বিপরীতে দীর্ঘ অংশ এখন কার্যত একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে।
এ পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন ধরনের বাস্তবতা তৈরি করেছে। অতীতে সীমান্তের ওপারে মিয়ানমারের সেনাবাহিনী বা সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগের সুযোগ থাকলেও এখন অনেক এলাকায় কার্যত সেই কাঠামো কার্যকর নেই। ফলে সীমান্তে কোনো ঘটনা ঘটলে বাংলাদেশকে এমন এক শক্তির মুখোমুখি হতে হচ্ছে, যার সঙ্গে রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্কের কোনো স্বীকৃত কাঠামো নেই। মংডু দখলের পর থেকে মিয়ানমার সীমান্তের নিয়ন্ত্রণ কাঠামোয় এই পরিবর্তন বাংলাদেশের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
বাংলাদেশের জন্য আরাকান আর্মি এখন এমন একটি সমস্যার নাম, যাকে উপেক্ষা করাও সম্ভব নয়, আবার সরাসরি কোনো রাষ্ট্রীয় সমীকরণে সমাধান করাও সহজ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন, নাফ নদীর নিয়ন্ত্রণ,বাংলাদেশি জেলেদের নিরাপত্তা, চোরাচালান ও মাদক, সশস্ত্র সংঘাতের ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং আঞ্চলিক ভূরাজনীতি। এক কথায়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের একটি পক্ষ হিসেবে শুরু হলেও আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার সমীকরণে একটি গুরুত্বপূর্ণ ও জটিল উপাদান।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্র বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি দেশটির দিকে পাঠানো ইরানি ড্রোন… ৫১ মিনিট আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১২ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৫ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৫ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৫ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৫ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৫ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৫ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৫ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৬ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৬ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৬ ঘণ্টা আগে