ঢাকায় লোডশেডিং বাড়িয়ে গ্রামে বিদ্যুৎ দেয়ার সিদ্ধান্ত
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ সময়ের লোডশেডিং কমাতে রাজধানীসহ বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ঢাকার ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং দিয়ে সাশ্রয় করা বিদ্যুৎ দেশের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে গ্রামাঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তথ্য অধিদপ্তরের সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, আগে রাজধানী ও বড় শহরে তুলনামূলক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গিয়ে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে বেশি সময় লোডশেডিংয়ের ভোগান্তি পোহাতে হতো। বর্তমান সরকার বিদ্যুৎ সংকটের চাপ বিভিন্ন এলাকার মধ্যে তুলনামূলক সমভাবে ভাগ করে দেওয়ার নীতি নিয়েছে।
তথ্য উপদেষ্টার ভাষ্য, রাজধানীতে অর্থনৈতিক কর্মকা- বেশি হওয়ায় বিদ্যুতের চাহিদাও তুলনামূলক বেশি। তারপরও গ্রামাঞ্চলে দীর্ঘস্থায়ী ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরবরাহ পুনর্বণ্টন করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকার ডিপিডিসি ও ডেসকোর এলাকায় প্রয়োজন অনুযায়ী লোডশেডিং সমন্বয় করায় রাজধানীর বাইরে শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহে কিছুটা উন্নতি হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সমস্যা কমানোর চেষ্টা করা হচ্ছে।
বর্তমান বিদ্যুৎ ঘাটতির পেছনে কয়েকটি কারণ রয়েছে বলে জানান জাহেদ উর রহমান। এর মধ্যে জ্বালানি সরবরাহের সংকট, বিদ্যুৎকেন্দ্রে আকস্মিক যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণজনিত বন্ধ থাকা, সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতা এবং বিদ্যুতের চাহিদা দ্রুত বেড়ে যাওয়ার বিষয়গুলো উল্লেখ করেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, দেশ বর্তমানে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এর প্রভাব কমবেশি সবাইকে বহন করতে হচ্ছে। তবে বর্তমান মাত্রার ভোগান্তি দীর্ঘস্থায়ী হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি সংকট পুরোপুরি স্বাভাবিক হতে দুই বছর সময় লাগতে পারে-অর্থমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি।
তার মতে, এর অর্থ এই নয় যে বর্তমান মাত্রার লোডশেডিং দুই বছর ধরে চলবে। যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি সরবরাহের সাম্প্রতিক সমস্যাগুলো দ্রুত সমাধান করা গেলে তুলনামূলক কম সময়ের মধ্যেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












