বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান গত রোববার (৯ নভেম্বর) থেকে নিখোঁজ রয়েছেন। তার সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, গত রোববার দুপুর ১২টা ৫৩ মিনিটে রাজধানীর সায়দাবাদ এলাকায় শনাক্ত হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে, রোববার সকালে নিয়মিত অফিসে উপস্থিত হন নাঈম রহমান। তবে দুপুর ১২টার পর অফিসে নিজের ব্যাগ ও আইডি কার্ড রেখে বেরিয়ে যান। এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি।
দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি তার এক সহকর্মীকে শেষবারের মতো একটি মেসেজ পাঠান, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন। মেসেজে তিনি তার ছোট বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে লিখেছেন, এটাই হয়তো আমার শেষ চাওয়া। এতে উদ্বেগ বাড়ছে যে তিনি হয়তো নিজে থেকে নিরুদ্দেশ হয়েছেন বা অনাকাঙ্খিত কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন।
সহকর্মীরা জানিয়েছেন, নাঈম রহমান একজন শান্ত স্বভাবের দায়িত্বশীল কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।