বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস চালু করতে সভা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বেতারে পুনরায় উর্দু সার্ভিসের সম্প্রচার চালু করতে পর্যালোচনা সভা করেছে কর্তৃপক্ষ। সরকারি এ বেতার মাধ্যমের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে এ সেবা চালুর বিষয়ে আলোচনা করতে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন বেতারের এক কর্মকর্তা।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) ছালাহ্ উদ্দিন বলেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হলে তো কিছু বলা যায় না। সিদ্ধান্ত হলে মহাপরিচালকের অনুমোদন হবে, মন্ত্রণালয়ে যাবে। তারপর বলা যাবে।
বাংলাদেশ বেতারের পরিচালক শাহানাজ বেগম স্বাক্ষরিত এক নোটিসে ওই সভা ডাকা হয়েছিল।
নোটিসে বলা হয়, তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) বৃহস্পতিবার সকাল ১১টায় এ সভাটি করতে নির্দেশ দেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।