বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা ছিলো পরগাছা ইসরায়েলের?
২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে “ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণ বৈধ”-এই বাক্যটি তুলে দিয়েছিলো। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা ওঠে, এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন স্পষ্ট জানিয়ে দেন, “কেউ বাংলাদেশ থেকে ইসরায়েলে গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
তবে পরগাছা ইসরায়েল তখনও আশা করেছিলো যে বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠতে পারে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার পাসপোর্টে আবারও সেই বাক্য ফিরিয়ে আনায় সন্ত্রাসবাদী ইসরায়েলে গমন আইনিভাবে নিষিদ্ধ হয়েছে এবং দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার দাবিও জোরালোভাবে প্রত্যাখ্যাত হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘জেরুজালেম পোস্ট’ ১৬ এপ্রিল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যার শিরোনাম ছিল- “কূটনৈতিক সম্পর্কের আশা”। প্রতিবেদনে জাপানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত কোহেনের ২০২১ সালের একটি পুরনো টুইট উদ্ধৃত করা হয়, যেখানে সে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে “স্বাগত পদক্ষেপ” বলে অভিহিত করেছিলো।
কোহেন অনলাইনে বাংলাদেশের সাথে দখলদার ইসরায়েলে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে প্রচারণা চালিয়েছিলো।
তবে বাংলাদেশ এই প্রস্তাব গ্রহণ করেনি। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ইসরায়েলি কূটনীতিকদের হতাশাও ফুটে উঠেছে, যারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখেছিলো।
বাংলাদেশের সরকার ও জনমত পরগাছা ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কের বিপক্ষে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ সবসময় সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাসপোর্টে ইসরায়েল নিষেধাজ্ঞা পুনর্বহাল এই নীতিরই ধারাবাহিকতা।
সন্ত্রাসী ইসরায়েল গত কয়েক দশক ধরে বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কোশেশ করছে। কিন্তু দখলদার ইসরায়েলের প্রস্তাব প্রতিবারই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশগুলো।
তবে সম্প্রতি সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর মত কথিত মুসলিম দাবিদার দেশগুলো সন্ত্রাসী ইসরায়েলের সাথে হাত মিলিয়ে মুসলিম বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। দখলদার ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনও দৃঢ় হয়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।