অর্গানাইজড ক্রাইম ইনডেক্স ২০২৫:
বাংলাদেশে বেড়েছে আর্থিক অপরাধ, মানব পাচার ও অস্ত্র চোরাচালান
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
অর্থ পাচার এখন শুধু সীমান্ত এলাকাতেই সীমাবদ্ধ নেই; এটি ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও গণ-অভ্যুত্থানের পর দেশত্যাগকারী কিছু ব্যক্তি হুন্ডি ও পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। এ প্রবণতা দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচারের পাশাপাশি সংঘবদ্ধ অপরাধও উদ্বেগজনক হারে বাড়ছে। ‘অর্গানাইজড ক্রাইম ইনডেক্স-২০২৫’ অনুযায়ী, ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছয় ধাপ এগিয়ে এখন ৮৩তম স্থানে। এ সূচকে উন্নতি মানে ইতিবাচক পরিবর্তন নয়; বরং এটি দেশে সংঘবদ্ধ অপরাধের বিস্তারকে নির্দেশ করে।
একই সঙ্গে দেশে মানব পাচার ও চোরাচালানের বাজারও প্রসারিত হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোয় এসব অপরাধ বেশি হলেও এর প্রভাব পড়ছে দেশের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে। ফলে নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা-উভয় ক্ষেত্রেই তৈরি হচ্ছে চাপ।
অর্থনীতিবিদদের মতে, অর্থ পাচার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমিয়ে দেয়, বিনিয়োগের পরিবেশ দুর্বল করে এবং আর্থিক খাতে তৈরি করে অস্থিরতা। অন্যদিকে হুন্ডি ব্যবস্থার বিস্তার বৈধ ব্যাংকিং চ্যানেলকে ক্ষতিগ্রস্ত করে। তাই এসব অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এ সূচক অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে বিভিন্ন ধরনের অপরাধ বেড়েছে উদ্বেগজনক হারে। বিশেষ করে আর্থিক অপরাধ, অবৈধ পথে মানব পাচার, অস্ত্র চোরাচালান, মাদক ব্যবসা ও নকল পণ্যের বিস্তার-সবগুলো ক্ষেত্রেই স্কোর বেড়েছে দশমিক ৫০। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মানব পাচারে। জোরপূর্বক শ্রম ও যৌন শোষণের উদ্দেশ্যে পাচারের শিকার হচ্ছে অনেক নারী ও কন্যাশিশু। অনেক ক্ষেত্রে ভুয়া বা সাজানো বিয়ের মাধ্যমেও তাদের বিদেশে নিয়ে গিয়ে এ অপরাধে জড়াতে বাধ্য করা হয়। ঋণের ফাঁদে ফেলে জোরপূর্বক শ্রম আদায় এবং শারীরিক ও মানসিক বলপ্রয়োগের ঘটনাও বেড়েছে সাম্প্রতিক বছরগুলোয়।
দুর্বল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী-বিশেষ করে সংখ্যালঘু এবং রোহিঙ্গা শরণার্থীরা এ মানব পাচারের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পাশাপাশি বিদেশে চাকরির প্রলোভন ও অঙ্গ প্রতিস্থাপনের উদ্দেশ্যে মানব পাচারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।
আর্থিক অপরাধের ক্ষেত্রেও উত্থান দেখা যাচ্ছে সূচকে, যার বেশির ভাগই সংঘটিত হচ্ছে বেসরকারি খাতে। একই সময়ে দেশের সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অস্ত্র চোরাচালান চলছে, যা নিরাপত্তা পরিস্থিতির জন্য বড় হুমকি। এছাড়া নকল পণ্যের উৎপাদন ও বাজারজাত অতীতের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সামগ্রিকভাবে এসব অপরাধের বিস্তার দেশের আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলে মনে করে অপরাধ বিশ্লেষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাক্ষীর অপেক্ষায় বছরের পর বছর পার, ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












