বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার (আসিয়ান) সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে জাপানি বিনিয়োগকারীরা প্রায় ৩০০ কোটিরও বেশি ভোক্তার একটি আঞ্চলিক বাজারে প্রবেশের সুযোগ পেতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি। সে বলেছে, বাংলাদেশ এখন শুধু একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য নয়; বরং এশিয়ার অন্যতম উদীয়মান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাপানের ওসাকা শহরে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রোমোশন সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে সে এসব কথা বলেছে।
তার দাবি, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও দেশের প্রবৃদ্ধি ৪.৫ শতাংশের ওপরে রয়েছে। সরকারের লক্ষ্য, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করা এবং শিল্পায়ন ও রপ্তানি সক্ষমতা আরও জোরদার করা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।