বাংলাদেশে চালু হচ্ছে জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার পরিষদের মিশন, চুক্তি সই
দেশের তাবত আলেম সমাজ ও দ্বীনদার মুসলমানদের প্রবল বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালুর জন্য অন্তবর্তীকালীন সংস্থাটির সঙ্গে চুক্তি সই করেছে। তিন বছর মেয়াদি মিশন চালুর জন্য গতকাল জুমুয়াবার সমঝোতা স্মারক সই হয়।
জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস জানিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সমঝোতা স্মারকে সই করেছে।
সে বলেছে, এটি আমার অফিসকে আমাদের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে প্রদত্ত সুপারিশ বাস্তবায়নে আরও ভালোভাবে সহায়তা করতে সক্ষম করবে। পাশাপাশি বাংলাদেশ যে মৌলিক সংস্কারগুলোতে এগিয়ে নিচ্ছে তাতে আমাদের দক্ষতা এবং সহায়তার মাধ্যমে সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্যদের সঙ্গে সরাসরি মাঠে জড়িত হতে সক্ষম করবে।
উল্লেখ্য, কথিত এই মানবাধিকার মিশন বিভিন্ন দেশে সমকামিতা, ট্রান্সজেন্ডার, নারী-পুরুষ উত্তরাধিকারসহ নানা বিতর্কিত ও ইসলামবিরোধী কাজের পৃৃষ্ঠপোষকতা করার কারণে ব্যাপক সমালোচিত ও বিতর্কিত। বিশেষ করে তাদের ইসলামবিরোধী কার্যকলাপের কারণে আলেম সমাজ এদের বিরুদ্ধে মুসলমানদের সচেতন করে যাচ্ছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।