অন্য জেলার নেতাকর্মীরাও জড়ো হয় গোপালগঞ্জে
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে হামলা চালাতে আগে থেকেই একপ্রকার রণপ্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিল নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পূর্বপরিকল্পিত এ হামলা বাস্তবায়নে অন্য জেলার নেতাকর্মীদেরও গোপালগঞ্জে জড়ো করা হয়।
স্থানীয় বাসিন্দা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি ভ-ুল করতে বেশ কয়েকদিন থেকে প্রস্তুতি শুরু করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করে নিজেদের সংগঠিত করে।
এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও উসকানিকে কাজে লাগানো হয়। বিশেষ করে দেশের বাইরে আয়েশি জীবনযাপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পলাতক নেতারা বিভিন্ন রকম গুজব ছড়িয়ে আবেগী নেতাকর্মীদের অভ্যুত্থানের সংগঠকদের বিরুদ্ধে উসকানি দেন। সাধারণ নেতাকর্মীদের 'কাফনের কাপড় পরে' অপেক্ষায় থাকার উন্মাদনা ছড়ান সুইডেন, যুক্তরাজ্য, জার্মানি-সহ উন্নত দেশে ভোগবিলাসে জীবনযাপনরত আওয়ামী লীগের কিছু চিহ্নিত চরমপন্থি অ্যাকটিভিস্ট। এসব পোস্ট এখনো তাদের আইডিতে ভাসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাগেরহাটের মোল্লাহাটের একজন প্রত্যক্ষদর্শী জানান, মোল্লাহাট উপজেলার চরকুলিয়াসহ বেশ কিছু গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মোটরসাইকেলযোগে গোপালগঞ্জ গিয়ে সংঘর্ষে অংশ নেয়। তাদের সঙ্গে রামদা, ঢাল, সুরকিসহ বিভিন্ন রকম দেশীয় অস্ত্রশস্ত্র ছিল।
একইভাবে আগে থেকেই গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রাম, ইউনিয়ন থেকে জেলা শহরে জড়ো করা হয় নেতাকর্মীদের। গোপালগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয় পাশের জেলা ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, খুলনা, বাগেরহাট, নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অনেক নেতাকর্মী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)