কাগজশিল্পের রুগ্ন দশায় ঝুঁকিতে লাখ কোটি টাকার বিনিয়োগ
, ৬ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গত চার দশকে আকাশছোঁয়া সাফল্য, স্থানীয় চাহিদা পূরণ করে আমদানিনির্ভর খাতটি এখন রপ্তানিনির্ভর। তবে গ্যাস-বিদ্যুৎ, কাঁচামাল, ডলার ও ঋণ সংকটে এক লাখ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা কাগজশিল্প এখন রুগ্ন হওয়ার পথে। অভ্যন্তরীণ ও রপ্তানি বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে বর্তমানে চরম দুর্দশায় পড়েছে শিক্ষা-সংস্কৃতির বিকাশে অবদান রাখা খাতটি।
কাগজশিল্পের উদ্যোক্তারা বলছেন, আশির দশকে দেশীয় কাগজশিল্পের বিকাশ শুরু হলেও নব্বইয়ের দশকে বড় বড় শিল্প গ্রুপ এই খাতে বিনিয়োগের আসায় কাগজশিল্প স্বয়ংসম্পূর্ণ হয়।
দেশের বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি ছাপার অপরিহার্য উপাদানের চাহিদা পূরণে কাগজ মিলগুলো কাগজ উৎপাদন করে আসছে। তাদের উৎপাদিত অফসেট, নিউজপ্রিন্ট, লেখা ও ছাপার কাগজ, প্যাকেজিং পেপার, ডুপ্লেক্স বোর্ড, মিডিয়া পেপার, লাইনার, স্টিকার পেপার, সিকিউরিটি পেপার ও বিভিন্ন গ্রেডের টিস্যু পেপার বিপুল পরিমাণ আমদানি কমিয়েছে।
তবে উৎপাদিত পণ্যের ৬০ থেকে ৭০ শতাংশ লেখা ও ছাপার কাগজ, যা শিক্ষার অন্যতম উপকরণ। বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার চেয়ে আড়াই গুণ বেশি পণ্য উৎপাদনের সক্ষমতা রয়েছে কাগজ মিলগুলোর।
দেশে বিভিন্ন ধরনের কাগজের চাহিদা প্রায় ৯ লাখ মেট্রিক টন। তবে দেশীয় কাগজ মিলগুলোর উৎপাদনসক্ষমতা রয়েছে ১৬ লাখ মেট্রিক টন। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে অতিরিক্ত কাগজ ও কাগজজাতীয় পণ্য রপ্তানি হচ্ছে ৪০টি দেশে।
চোরাচালান ও মিথ্যা ঘোষণার মাধ্যমে শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধ পথে কাগজ আমদানি খাতটির বিকাশকে শুরু থেকে বাধাগ্রস্ত করছে।
এ ছাড়া বন্ড সুবিধায় বিনা শুল্কে আমদানি করা কাগজ খোলাবাজারে কম দামে সরবরাহ করায় অসম প্রতিযোগিতায় দেশীয় কাগজশিল্পের অস্তিত্ব বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের পরিচালক (কমার্শিয়াল) রেজাউল ইসলাম বলেন, ‘আমরা কাগজ কারখানায় গ্যাস পাচ্ছি না। এতে উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। ধামরাইতে আমাদের কারখানায় দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা, কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। ব্যাংকঋণের সুদহার দ্বিগুণ হয়ে যাওয়ায় পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে। এতে কারখানা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘বিদ্যমান কাগজ মিলগুলোর উৎপাদনক্ষমতা স্থানীয় চাহিদার তুলনায় ২.৫ গুণ বেশি। তাই এই খাতে নতুন মিল স্থাপনের জন্য ব্যাংক কর্তৃক অর্থায়ন না করা; আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় শিল্পের উৎপাদনকাজে ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো এবং রপ্তানিতে নগদ সহায়তা বাড়ানো জরুরি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












