বাংলাদেশে কেন ভারত বিরোধিতা বাড়ছে?
বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের প্রচারণা জোরালো হচ্ছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা প্রচারণা চালাচ্ছেন এবং দেশের ভিতরে কিছু বিরোধী পক্ষ থেকে তা আলিঙ্গন করায় এর গতি বৃদ্ধি পাচ্ছে। এ মাসের শুরুর দিকে বিতর্কিত একপক্ষীয় নির্বাচন সম্পন্ন করেছে বাংলাদেশ। এ নির্বাচন বর্জন করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ নির্বাচনকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে। একই সময়ে অনেকেই বলেছে, শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের সাধারণভাবে ইতিবাচক সম্পর্ক রয়েছে। অন্যদিকে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক অমসৃণ। এক্ষেত্রে নয়া দিল্লি তার পছন্দ বেছে নিয়েছে।
‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন হিটস আপ ইন বাংলাদেশ আফটার লুপসাইডেড ইলেকশন- শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা লিখেছে অনলাইন নিক্কেই এশিয়া। এতে সাংবাদিক সাইফুল ইসলাম লিখেছেন, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতা গতি পাচ্ছে। এর মধ্যে রয়েছে ভারতীয় পণ্য বর্জনের ডাক। কেউ কেউ #ইন্ডিয়াআউট হ্যাসট্যাগ ব্যবহার করছেন। গত বছর মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন হয়। তাতে নির্বাচিত হয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। সেখানে যেমন ভারতের প্রভাব বিস্তারের বিরুদ্ধে আন্দোলন গতি পেয়েছে, বাংলাদেশেও একই অবস্থার প্রতিধ্বনি হচ্ছে। এ বিষয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো জবাব দেয়নি।
বাংলাদেশের এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো চিকিৎসক পিনাকী ভট্টাচার্য। সরকারের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর হয়রানির মুখে সে ২০১৮ সালে দেশ ছাড়ে। মধ্য জানুয়ারিতে সে চালু করে #বয়কটইন্ডিয়া হ্যাসট্যাগ। ফেসবুকে তার আছে প্রায় ৫ লাখ অনুসারী। তাদেরকে সে বলেছে, আমাদের প্রত্যেকে, যে যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, এই স্বারক উদ্যোগের অবিচ্ছেদ্য অংশ হতে আহ্বান জানাই। আমাদের সম্মিলিত সংকল্প, অটল সিদ্ধান্ত এবং আমাদের মাতৃভূমির প্রতি গভীর ভালবাসা উদ্বীপিত করে। তা আমাদের আবদ্ধ সব শৃঙ্খলকে ভেঙে দেবে।
হাজার হাজার মানুষ তার ডাকে সাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই বার্তা ছড়িয়ে দিচ্ছে। তাদের কেউ কেউ ভারতীয় পণ্যের ছবির ওপর ‘ক্রস’ (কাটা চিহ্ন) ব্যবহার করছে।
প্রতি বছর বাংলাদেশে কমপক্ষে ১৪০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে ভারত। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য নয়া দিল্লির ওপর খুব বেশি নির্ভরশীল ঢাকা। দুই দেশের সরকার ভারতীয় খামারে উৎপাদিত পণ্যের বার্ষিক কোটা নিয়ে আলোচনা এগিয়ে নিচ্ছে। তাই ব্যাপকভাবে বর্জনের ফলে দুই দেশের সম্পর্কে বড় রকম বিঘœ ঘটতে পারে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দৃশ্যপটে ভারত বিরোধিতা শুরু হয়েছে। বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের সঙ্গে যুক্ত উদীয়মান রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ (ভারতীয় পণ্য) বর্জন অনুমোদন করেছে। ঢাকায় গত সপ্তাহে এক র্যালিতে দলটির প্রধান নূরুল হক নূর বলেছেন, জনগণ দেখেছে আমাদের গত জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে হস্তক্ষেপ করেছে ভারত। আমাদেরকে ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা শুরু করতে হবে সবাইকে।
বিএনপির একটি সাব-ডিস্ট্রিক্ট ইউনিটের প্রেসিডেন্ট মীর শাহি আলম (বর্জনের) ধারণাকে সমর্থন করেছেন। তিনি এক মিটিংয়ে বলেছেন, ভারতীয় পণ্য বর্জন করতে হবে আমাদের। আমরা ভারতীয় পণ্য কিনবো না এবং আমাদের আত্মীয়দেরকেও তা না কিনতে অনুরোধ করবো।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।