বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ডের আয়ুষ্কাল আর মাত্র এক বছর
গ্যাস উত্তোলনের দিক থেকে বিবিয়ানা দেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড। মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরনের নিয়ন্ত্রণাধীন এ গ্যাস ফিল্ড স্থানীয় গ্যাসের মোট ৩৮ শতাংশ জোগান দিচ্ছে। ১৬ বছরের বেশি সময় ধরে উৎপাদনে থাকা এ গ্যাস ফিল্ডে মজুদ রয়েছে আর মাত্র ২৫৪ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফুট) গ্যাস। পেট্রোবাংলার হিসাবে দেখা গেছে, গত ছয় মাসে দৈনিক গড়ে প্রায় ১ হাজার ১৫০ এমএমসিএফ (মিলিয়ন কিউবিক ফুট) গ্যাস উত্তোলন হয়েছে। এ হারে গ্যাস উত্তোলন করা হলে মজুদকৃত গ্যাসের আয়ুষ্কাল হবে মাত্র ২২০ দিনের মতো। আর উত্তোলন কমে তা দৈনিক ৮০০ এমএমসিএফে নামলেও তাতে মেয়াদ এক বছরের বেশি নয়।
পেট্রোবাংলা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো গ্যাস ফিল্ডের মজুদ আকস্মিকভাবে নিঃশেষ হয়ে যায় না। বরং উৎপাদন কমে যায়। কারিগরি সক্ষমতার ওপর নির্ভর করে দ্রুত গ্যাস উত্তোলন করা হবে নাকি উত্তোলন কমিয়ে রাখা হবে। তবে এ গ্যাস ফিল্ড থেকে এখনো দুই-তিন বছর একটি নির্ধারিত মাত্রায় গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বিবিয়ানা গ্যাস ফিল্ডে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত (টুপি) গ্যাসের মজুদ ৫ হাজার ৭৫৫ বিসিএফ (প্রায় ৬ টিসিএফ)। এর মধ্যে চলতি বছরের মার্চ পর্যন্ত গ্যাস উত্তোলন করা হয়েছে ৫ হাজার ৫০১ বিসিএফ (সাড়ে ৫ টিসিএফ)। বাকি রয়েছে মাত্র ২৫৪ বিসিএফ। গত ছয় মাসে বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে গ্যাসের দৈনিক গড় উত্তোলন ছিল ১ হাজার ১৫০ এমএমসিএফের ওপরে। এ হারে গ্যাস ফিল্ডটি উৎপাদনে থাকলে প্রাক্কলিত হিসাব অনুযায়ী, ২২০ দিন গ্যাস উত্তোলন করা যাবে।
যদিও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট গ্যাস উত্তোলনের হিসাব ধরে গ্যাসকূপের আয়ুষ্কাল বলা মুশকিল। তবে বিষয়টি নির্ভর করে কারিগরি সক্ষমতা ও গ্যাস উত্তোলনের ওপর। গ্যাস উত্তোলন কমে গেলে সেক্ষেত্রে কূপের উৎপাদন সময় যেমন দীর্ঘ হয়, তেমনি পুনরায় মজুদ সম্ভাব্যতা যাচাই করলে গ্যাসের মজুদও বাড়ার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।