বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত -ভারতের প্রতিরক্ষামন্ত্রী
বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারত সবর্দা সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ।
গত শনিবার দেশটির বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সে এ কথা বলেছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ সম্পর্কে মতামত জানতে চাইলে রাজনাথ বলেছে, ভারত সবসময় তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশের বেলায়ও এর ব্যতিক্রম নয়। আমরা সবসময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কারণ (সাবেক প্রধানমন্ত্রী) বাজপেয়ী বলতো যে, আমরা বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশী নয়। তাই, আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।