বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের মাতব্বরির কিছু নেই -আবদুল মোমেন
মার্কিন যুক্তরাষ্ট্রের নিজ দেশের ভোট নিয়ে অনেক অভিযোগ আছে। সুতরাং বাংলাদেশের ভোট নিয়ে দেশটির মাতব্বরির কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন।
সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্নভাবে চাপ প্রয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেদের ভোট নিয়েই অনেক অভিযোগ রয়েছে। আমাদের দেশের ভোট নিয়ে তাদের মাতব্বরির কিছু নেই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।