মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
মন্তব্য কলাম

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় বিশ্ববিদ্যালয়ে তহবিল বা অর্থায়ন আসার প্রক্রিয়াটি সরকারের পাশাপাশি প্রতিষ্ঠানের উদ্যোগের মাধ্যমে সম্পন্ন হতে হবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন হয়নি সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, সকাল ৫:৪৫ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, রাত ১:৪৩
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় বিশ্ববিদ্যালয়ে তহবিল বা অর্থায়ন আসার প্রক্রিয়াটি সরকারের পাশাপাশি প্রতিষ্ঠানের উদ্যোগের মাধ্যমে সম্পন্ন হতে হবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন হয়নি সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার

বিদেশে বিশ্ববিদ্যালয়ে গবেষকদের আলাদা কক্ষ আছে। যা গবেষকদের গবেষণার জন্য অতি প্রয়োজন। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গবেষকদের পাঠ ও গবেষণার জন্য আলাদা কক্ষ থাকলেও বিভাগগুলোয় গবেষকদের বসার কোনও জায়গা নেই। পিএইচডি ও এমফিল গবেষকদের তাই বাসায় বসে গবেষণার কাজ করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলো চাইলে গবেষকদের অমন সুযোগ নিশ্চিত করতে পারে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হওয়ার কারণ তারা ক্যাম্পাসে প্রবেশ করেই বড় ভাই বোনদের বিসিএস গাইড পড়তে ব্যস্ত থাকতে দেখে। গবেষক হওয়ার কোনও ভীষণ ও মিশন তাদের সামনে নেই। সুতরাং গবেষক হওয়ার বদলে প্রথম বর্ষ থেকেই বিসিএসের পড়ায় তারা ব্যস্ত হবে এমনটি স্বাভাবিক। তাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের চোখে গবেষক হওয়ার স্বপ্ন ছড়িয়ে দেওয়ার নতুন মন্ত্র জপার কথা ভাবা দরকার। গবেষকদের সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্বপ্নাতুর করে তুললেই বিশ্ববিদ্যালয়গুলো নতুন নতুন গবেষক তৈরি করতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের কথিত তিনটি উদ্দেশ্য- জ্ঞান সৃজন করা, সংরক্ষণ করা এবং জ্ঞানকে বিতরণ করা। কীভাবে এবং কী জন্য জ্ঞান সৃজন করি? বর্তমানে যে অর্থনীতি চলছে, তা জ্ঞানভিত্তিক অর্থনীতি। যে প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করছি, সেই প্রযুক্তির কাঁচামালই হচ্ছে জ্ঞান। গবেষণা বিশ্ববিদ্যালয় অবশ্যই গবেষণাভিত্তিক হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক করতে হলে দুটো দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। গবেষণার পরিবেশ ও মান। এ দুটো দিকে যদি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্ব দেয়, তখন বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপ নেবে। এর সঙ্গে আরো কয়েকটি বিষয় যুক্ত আছে। বিশ্ববিদ্যালয় যখন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃজন করবে, তখন শিল্পপ্রতিষ্ঠানগুলো আসবে। কারণ শিল্পপ্রতিষ্ঠানগুলোর যখন জ্ঞান দরকার হবে, তখন তারা প্রচুর প্রযুক্তি উদ্ভাবনে যাবে।
আমরা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি। জ্ঞান সৃজন করতে হলে গবেষণায় মনোযোগ দিতে হবে। গবেষণার পরিবেশ তৈরি করে দেয়ার জন্য পর্যাপ্ত অর্থায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে তহবিল বা অর্থায়ন আসার প্রক্রিয়াটি সরকারের পাশাপাশি প্রতিষ্ঠানের উদ্যোগের মাধ্যমে সম্পন্ন হতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় আইনে থাকলেও আমরা এ দিকটিতে মনোযোগ দিচ্ছি না।
গবেষণার দিককে আমরা কখনই গুরুত্ব দিইনি। আরেকটি বিষয়, বিশ্ববিদ্যালয়কে কেবল তাত্ত্বিক গবেষণার মধ্যে সীমিত রাখলে হবে না।
সরকারি হিসাবে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখেরও বেশি। তারা তাদের প্রত্যাশা অনুপাতে চাকরি পাচ্ছেন না। ফলে অনেকেই নিম্ন পদে চাকরি করতে বাধ্য হচ্ছেন। আবার শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা বলছেন, তারা তাদের চাহিদা অনুপাতে দক্ষ কর্মী পাচ্ছেন না। এখানে ঘাটতি কোথায়?
সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন হয়নি। শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের যা দরকার সেই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গুরুত্ব পায়নি। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে বলা হয়ে থাকে একাডেমিক গবেষণা। ২০২৪ সালে যারা কথিত নোবেল পুরস্কার পেয়েছেন, তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। তাদের জ্ঞান আবিষ্কারের ফলে বিশ্বের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ দ্রুত করা উচিত এবং এটি অবশ্যই শক্তিশালীভাবে করতে হবে। সরকার পলিসি করতে পারে। যখন পোস্টডক করেছিলাম, তখন জাপান একটি আইন করেছিল, সেই আইনে প্রত্যেকটি শিল্পপ্রতিষ্ঠানের লভ্যাংশের একটি নির্দিষ্ট হিস্যা আরঅ্যান্ডডিতে (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ব্যয়ের কথা বলা হলো। শুরুর দিকে সবগুলো শিল্পপ্রতিষ্ঠানের গবেষণা অবকাঠামো এত উন্নত ছিল না। তাই শিল্পপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ল্যাবে বিনিয়োগ করতে বলা হলো। ফলে শিল্পপ্রতিষ্ঠানের সমস্যাগুলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে জানানো হলো এবং সমস্যার সমাধান করতে পারলে শিল্পপ্রতিষ্ঠানগুলো কী পরিমাণ অর্থায়ন করবে তাও তাকে জানানো হয়। এভাবে জাপানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক গড়ে ওঠে। ফলে জাপানে সরকারি ব্যবস্থাপনায় শিল্পপ্রতিষ্ঠানগুলো যেমন লাভবান হচ্ছে, তেমনি বিশ্ববিদ্যালয়গুলোও লাভবান হচ্ছে। সর্বোপরি রাষ্ট্রও লাভবান হচ্ছে। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রম অনেক পুরনো। পাঠ্যক্রম তৈরির ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যেমন আলোচনা করা দরকার, তেমনি সমাজের অন্যান্য অংশীজনের সঙ্গেও বসা দরকার। অবশ্যই বিশ্ববিদ্যালয় বিশ্লেষণী ক্ষমতাসম্পন্ন গবেষক তৈরি করবে। শুধু শিল্পপ্রতিষ্ঠানের কর্মী তৈরি করবে না। কিন্তু শিল্পগুলো কী চায়, সেটির লক্ষ্যমাত্রা এখনই নির্ধারণ করতে হবে। শিল্পপ্রতিষ্ঠানগুলো কী চায় সেটা বুঝতে হলে আগে চাহিদা মূল্যায়ন জরিপ করতে হবে এবং এ জরিপের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ে সেই বিষয়গুলো টিকে থাকবে। উত্তর আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে সব বিষয় কিন্তু টিকে থাকছে না। ফলে শিল্পের চাহিদার ওপর ভিত্তি করে নতুন নতুন বিষয় বিকশিত হচ্ছে সেখানে। সেভাবে বাংলাদেশ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে অগ্রগতির বিষয়ে বছরভিত্তিক জবাবদিহিতা নিশ্চিতসহ সমন্বিত উপায়ে রাষ্ট্রীয়ভাবে তদারকি করতে হবে। তখন বিশ্ববিদ্যালয়গুলোয় দক্ষ মানবসম্পদ তৈরি হবে। ১৯৮০ মডেলের পাঠ্যক্রমের ভিত্তিতেই এখনো কৃষিতে দেশের ছয়টি প্রতিষ্ঠান ডিগ্রি দিচ্ছে। কৃষিতে মাঠে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনকে বিবেচনা করে কৃষির স্নাতক ডিগ্রিধারীকে একটি ইন্টার্নশিপে নিয়ে যাওয়া দরকার। স্নাতক ডিগ্রিধারীরা শিল্পে ইন্টার্নশিপ কাজ করবে। এর মাধ্যমে শিল্প স্বল্প ব্যয়ে একজন কর্মী পেল এবং সেই কর্মী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে উঠবে। এতে উভয়েই সমান সমান লাভবান হবে। এ শিক্ষা প্রকৃত শিক্ষা হবে। এটি কৃষি, বিজ্ঞান বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও হতে পারে। এটি কোনো কঠিন কাজ নয়। শিক্ষা ব্যবস্থায় কিছু সংস্কারের মাধ্যমে এটি সহজেই করা সম্ভব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো ও রাষ্ট্রের মনঃসংযোগ।
দেশের বিশ্ববিদ্যালয়কে বাজেট বরাদ্দ দেয়ার ক্ষেত্রে এর‍ র‍্যাংকিংকে বিবেচনায় নেয়া উচিত। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) আরো শক্তিশালী করে বিশ্ববিদ্যালয়গুলোর ডাটাবেজ হালনাগাদ করা সম্ভব। প্রত্যেক শিক্ষকের বার্ষিক প্রতিবেদনে সব বিষয় উল্লেখের ব্যবস্থা করতে হবে। অনলাইনে সব হালনাগাদ করে রাখতে হবে। এ কেন্দ্রীয় ব্যবস্থায় আমরা মনোযোগ দিলে নিশ্চিতভাবে এটা করা সম্ভব। বাংলাদেশে এত বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন এবং ডাটার যে প্রোফাইল তৈরি করেন- তাতে পৃথিবীর যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি একজন বাংলাদেশীর বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তাহলে বিশ্ববিদ্যালয়গুলোয় কেন ডাটাবেজ করতে পারব না? বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। পোস্টডক তো নেই। বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি এবং পোস্টডকের জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা দরকার। গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ প্রতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে। লক্ষ্যমাত্রা নির্ধারণ না করলে থিওরিটিক্যাল ফ্রেম ওয়ার্কের মধ্যে তো নিজে নিজে হবে না। নেতৃত্ব তৈরি এবং বিশ্বমানের শিক্ষা দেয়ার কাজটি বিশ্ববিদ্যালয়কে করতে হবে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণের মাধ্যমে স্থানীয় রাজনীতি থেকে বের করে নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ। দেশে কয়টি বিশ্ববিদ্যালয় গবেষণার সঙ্গে সম্পৃক্ত, বিশ্ব চ্যালেঞ্জগুলো বিশেষ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোকে কেন্দ্র করে বড় বড় বৈশ্বিক প্রকল্প রয়েছে, সেগুলোর দিকে মনোযোগ দিতে হবে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আরেকটি বাধা হলো গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য ছোটখাট উপকরণ ক্রয় করার ক্ষেত্রেও নানারকম জটিলতা ও দীর্ঘসূত্রিতা। একারণেও অনেক শিক্ষক গবেষণা বিমুখ হচ্ছেন।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা কার্যক্রম পরিচালিত হয় মূলত স্নাতকোত্তর প্রোগ্রামকে ভিত্তি করে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এখন পর্যন্ত উপযুক্ত করে গড়ে তুলতে পারিনি। এর পেছনে মূল কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতকোত্তর প্রোগ্রামে পর্যাপ্ত পরিমাণ ফেলোশিপের ব্যবস্থা না থাকা। যদি বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত পরিমাণ ফেলোশিপের ব্যবস্থা থাকত তাহলে আমাদের মেধাবী শিক্ষার্থীরা দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য হন্যে হয়ে চেষ্টা না করে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেই স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে বেশি আগ্রহী হতো। বিষয়টি সত্যিই উদ্বেগজনক। যতদিন পর্যন্ত আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির ব্যাপারে আগ্রহী করতে না পারবো ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। বিষয়টি আমরা যত দ্রুত উপলব্ধি করবো ততই সবার জন্য মঙ্গল।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ২৩ ঘণ্টা আগে বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৬ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬ বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬