বাংলাদেশের দুর্নীতি তদন্তে আগ্রহী আইএসিসিসি
আন্তর্জাতিক অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টার (আইএসিসিসি) বাংলাদেশে বড় ধরনের দুর্নীতির তদন্তে সহায়তা করার সম্ভাবনা নিয়ে কাজ করছে। যুক্তরাজ্যভিত্তিক তদন্তকারীরা বাংলাদেশে হওয়া ব্যাপক দুর্নীতিগুলোর তদন্তে কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে যাচাই-বাছাই করছে।
স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনটি করেছে রব পাওয়েল। এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার প্রধান ইউনূস দাবি করেছেন, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের 'দেশে অবশিষ্ট ধন-সম্পত্তি রয়েছে' এবং তাকে এর জন্য দায়ী করা উচিত।
স্কাই নিউজের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেশন সেন্টার এখন বাংলাদেশ সরকারের এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে কীভাবে সহযোগিতা করায় যায় যে বিষয়ে সুযোগ খুঁজছে। যাতে তারা বড় ধরনের দুর্নীতির অভিযোগগুলোর তদন্তে সহায়তা করতে পারে।
আইএসিসিসি বর্তমানে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) দ্বারা পরিচালিত। যার অর্থায়ন করে থাকে যুক্তরাজ্য সরকার। এটি বিশেষজ্ঞ এবং বিশ্লেষকদের একটি দল যারা বিদেশি অংশীদারদের সঙ্গে বড় ধরনের দুর্নীতির অনুসন্ধানে কাজ করে থাকে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।