বাংলাদেশের জনসংখ্যা কমতে শুরু করবে যে বছর থেকে, জানাল জাতিসংঘ
বিশ্বের জনবহুল দেশগুলোর একটি বাংলাদেশ। তবে বিশ্বজুড়েই জনসংখ্যার তথ্য নিয়ে চলে নানা রকম কারচুপি। যেমন আমাদের দেশের জনসংখ্যা বিপুল হলেও এ জনসংখ্যাকে দীর্ঘদিন ধরে অনেকটাই স্থির হিসেবে দেখানো হচ্ছে।
এরমধ্যেই জাতিসংঘ সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে, আগামী আরও প্রায় ৪৭ বছর বাংলাদেশের জনসংখ্যা বাড়তে থাকবে। বাংলাদেশিদের প্রজনন উর্বরতার হার স্বাভাবিক থাকলে স্বাধীনতার ১০০ বছর পর্যন্ত জনসংখ্যা বাড়তে থাকবে। এরপর ক্রমেই জনসংখ্যা কমতে থাকবে।
বৃহস্পতিবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের জনসংখ্যা বিভাগ (ইউএনডিইএসএ) এই প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।